ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ৪৭ জন নিহত

    পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ৪৭ জন নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির কর্মকর্তারা। গতকাল রবিবার এ খবর প্রকাশ করেছে আল জাজিরা।

    আফগানিস্তানের খোস্ত ও কুনার প্রদেশে গত শুক্রবার রাতে ওই হামলা চালানো হয়। আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানি সামরিক বাহিনীর ওপর হামলা বৃদ্ধির অভিযোগ এনে এ পাল্টা হামলা চালানো হয়েছে। হামলার ঘটনায় আফগানিস্তানের নাগরিকরা গত শনিবার ও গতকাল রবিবার বিক্ষোভ করেছেন। কাবুলে পাকিস্তানের রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছিল।

    আফগানিস্তানের বৃহত্তম নিউজ চ্যানেল টোলো নিউজ জানিয়েছে, পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা করেছে আফগানিস্তান সরকার। আফগানিস্তান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইনায়েতুল্লাহ খাওয়ারাজিমি বলেছেন, ‌‘কোনো দেশের উচিত নয় আফগানিস্তানের ধৈর্য পরীক্ষা করা। আফগানরা কোনো আগ্রাসনের বিরুদ্ধে চুপ ছিল না।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ