ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • মিলের পরিত্যক্ত কক্ষের বারান্দা থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    মিলের পরিত্যক্ত কক্ষের বারান্দা থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পায়ের রগ কাটা অবস্থায় মো. শহিদুল ইসলাম ইসলাম (৬০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

    সোমবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর (পুরাতন বন্দর) আফতার আলী হাসকিং মিলের একটি পরিত্যক্ত কক্ষের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    এসময় ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরি ও আদালতে মামলার নথিপত্র পাওয়া যায়।

    নিহত শহিদুল ইসলাম উপজেলার দক্ষিণ বাসুদেবপুর নয়াপাড়া গ্রামের মৃত আশরাফ মন্ডলের ছেলে।তিনি পেশায় একজন দিনমজুর কৃষক ছিলেন।

    আফতার আলী হাসকিং মিলের পাহারাদার কানু মহন্ত বলেন, ‘মিলটি দেড়মাস থেকে বন্ধ রয়েছে। পাহারারত অবস্থায় ৪টায় মিলের পেছনে গিয়ে দেখি পরিত্যক্ত একটি কক্ষের বারান্দায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ। পরে বিষয়টি মিলমালিক ও স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেন।

    মিলমালিক আফতার আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি শহিদুল ইসলামের মরদেহ মিলের বারান্দায় ঝুলছে। পরে বিষয়টি তার পরিবার ও থানাকে জানানো হয়। মিল দেড়মাস থেকে বন্ধ। এরই সুযোগে কেউ রাতে হত্যা করে শহিদুলের মরদেহটি মিলের একটি পরিত্যক্ত কক্ষের বারান্দায় ঝুলিয়ে রেখেছে। মরদেহর পাশে একটি ছুরি ও আদালতের কাগজপত্র পড়েছিল।

    স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম খুবই সাধারণ মানুষ ছিলেন। তার সাথে স্থানীয় এক ব্যক্তির জমি নিয়ে বিরোধ চলছে। হয়তো সেই বিরোধকে কেন্দ্র করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

    এবিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এটি রহস্যজনক মৃত্যু। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা ইতোমধ্যে তদন্তে নেমেছি। মামলার প্রস্তুতি চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ