ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯
  • নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

    নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানাতে পারেনি পুলিশ।

    মঙ্গলবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

    নিউ সুপার মার্কেট (দক্ষিণ) বণিক মালিক সমিতির সভাপতি মো. শহিদুল্লাহ গণমাধ্যমকে বলেন, ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের মারামারি হয়েছে। আমাদের ব্যবসায়ীদের অনেকে আহত হয়েছেন।


    নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) রুমি তাবরেজ বলেন, নিউমার্কেটের একজন ব্যবসায়ী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বররে ফোন করে বলেছেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের দোকান–পাটে হামলা করেছেন এবং মার্কেটের গেট বন্ধ করে রেখেছেন।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। রাত্রিকালীন দায়িত্বরতরা ছাড়াও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্যরা সেখানে অবস্থান করছেন বলে জানান এসআই রুমি।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ