ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা
  • মার্কিন রণতরিতে নাবিকের লাশ!

    মার্কিন রণতরিতে নাবিকের লাশ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান বহনকারী রণতরি থেকে এক সপ্তাহের কম সময়ে তিন নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই জাহাজটির নাম ইউএসএস জর্জ ওয়াশিংটন। গত শুক্রবার জাহাজে প্রথম নাবিককে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে শনিবার এবং রোববার আরও দুই নাবিকের মরদেহ পাওয়া যায় জাহাজে। খবর সিএনএন।

    যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বলছে, নৌবাহিনীর অপরাধ তদন্ত পরিষেবা এবং স্থানীয় কর্তৃপক্ষ ঘটনা তদন্ত করছে। প্রাথমিক অবস্থায় তাদের মৃত্যুর কারণ জানা যায়নি।

    নৌবাহিনীর মুখপাত্র রেন মোমসেন বলেছেন, মরদেহ পাওয়ার ঘটনা তদন্তাধীন থাকলেও ঘটনাগুলোর সঙ্গে পারস্পারিক মিল থাকার কোনো ইঙ্গিত নেই।

    প্রসঙ্গত, ইউএসএস জর্জ ওয়াশিংটন একটি পারমাণবিক শক্তিসম্পন্ন নিমিৎজ-শ্রেণির বিমানবাহী রণতরী।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ