ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা
  • বাংলাদেশের প্রথম ওয়ানডের পেসার আর নেই

    বাংলাদেশের প্রথম ওয়ানডের পেসার আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলে গেলেন বাংলাদেশের প্রথম ওয়ানডের পেসার সামিউর রহমান। মঙ্গলবার তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার  বয়স হয়েছিল ৬৮ বছর।  
    সামিউর গত দেড় বছর ধরে অসুস্থ ছিলেন। ব্রেন টিউমার হয়েছিল তার, ডিমেনশিয়ায়ও ভুগছিলেন।

    বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে। সেই ম্যাচে টাইগার পেসার ছিলেন সামিউর রহমান। ছয়দিন পর ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ও শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন।  

    সামিউর রহমান আজীবন ক্রিকেটের সঙ্গে জড়িয়ে ছিলেন। প্রথম শ্রেণি ও লিস্ট এ ক্রিকেটে আম্পায়ারিং করেছেন ২৮ ম্যাচে। ম্যাচ রেফারি ছিলেন ১১১ ম্যাচে। টি-টোয়েন্টিতে ২৫টি ম্যাচেও ম্যাচ রেফারিং করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ