ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু

    বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের তাড়াইলে বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ভোরে তাড়াইল উপজেলার বেলংকা গ্রামে। নিহতরা হলেন- জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামের কৃষক মজিবুর রহমানের স্ত্রী আসমা আক্তার (৫৬) ও তার মেয়ে ইয়াসমিন আক্তার (৩৫)।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হলে মা ও মেয়ে খলায় রাখা ধান ঢেকে দিতে ঘর থেকে বের হন। খলায় যাবার কিছুক্ষণ পরই বৃষ্টির সাথে বজ্রপাত হয়। এতে দুজনই আক্রান্ত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    সকালে খবর পেয়ে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল আবেদীন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ