ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • চাটখিলে খাদ্য ও ইফতার সামগ্রী পেল ১০হাজার পরিবার

    চাটখিলে খাদ্য ও ইফতার সামগ্রী পেল ১০হাজার পরিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় দশ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন জাহাঙ্গীর আলম।

    প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম রহমত উল্যা ও আজিজা ফাউন্ডেশনের পক্ষ থেকে হতদরিদ্র  এসব ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

    তিনি সকালে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ শুরু করে বিকেলে চাটখিল উপজেলা পরিষদ মাঠে শেষ করেন। চাটখিল উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন স্থানে  এবং চাটখিল পৌরসভার উপজেলা পরিষদ মাঠে এবং সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের এসব সামগ্রী বিতরণ করা হয়।

    এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, চাটখিল উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আহসান হাবীব সমির, পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হাসান তরুন, বদলকোট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোলাইমান শেখ, পরকোট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহার আলম মুন্সি, খিলপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমূখ।
     
    খাদ্য সামগ্রী বিতরণকালে জাহাঙ্গীর আলম বলেন, তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা পরবর্তী এ রমজান মাসে গরীর অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজন মানবিক প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে গরীব অসহায় মানুষের পাশে দাাঁড়ানোর আহ্বান জানান।
    ।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ