ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে পিস্তলসহ যুবক আটক

    চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে পিস্তলসহ যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে মো. দেলোয়ার (২০) নামে এক যুবককে অস্ত্রসহ আটক করেছে।

    সোমবার রাতে জেলার গোমস্তাপুর উপজেলার ফতেপুর বেলালবাজার এলাকা থেকে আটককৃত যুবকের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ২ টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি উদ্ধার করে।

    আটককৃত ব্যক্তি দেলোয়ার হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর মুক্তারপাড়ার মোঃ ভেনচু ইসলামের ছেলে।

    জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের র‌্যাবের একটি দল জানতে পারে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের ফতেপুর গ্রামের বেলাল বাজারের পার্শ্বে ২ জন সন্দেহভাজন ব্যক্তি অবৈধ মালামালসহ অবস্থান করছে এ তথ্যের ভিত্তিতে  সোমবার রাত ৮টার দিকে উক্ত স্থানে র‌্যাবের অভিযানকালে উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দেলোয়ারকে অস্ত্রসহ আটক করে এবং অপর ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ