ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • নোয়াখালীতে ডিসির সঙ্গে প্রতারণার চেষ্টা, শ্রীঘরে বাবা-ছেলে

    নোয়াখালীতে ডিসির সঙ্গে প্রতারণার চেষ্টা, শ্রীঘরে বাবা-ছেলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীতে ক্যান্সার রোগী সেজে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টার  অভিযোগে প্রতারক বাবা-ছেলেকে পুলিশে সোপর্দ করেছে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

    আটককৃতরা হলো সোনাইমুড়ী জয়াগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চকিদার বাড়ির মৃত বশির উল্ল্যাহর ছেলে মো. গিয়াস উদ্দিন (৪৭) ও তার ছেলে মো. ওমর ফারুক (১৭)।

    মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে নোয়াখালী জেলা প্রশাস কার্যালয়ে এ ঘটনা ঘটে।

    নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, প্রতারক ব্যক্তিরা সম্পর্কে বাবা-ছেলে। কয়েক দিন আগে তারা নোয়াখালীর সমাজ সেবা অধিদপ্তরের ভূয়া সনদে ক্যান্সার রোগী সেজে ৫০ হাজার টাকার অর্থসহায়তার আবেদন দেয়। আবেদন যাচাই-বাছাইকালে তারা সত্য গোপন করে। একপর্যায়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা আমার কাছে প্রতারণার কথা স্বীকার করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

    সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন অভিযুক্তদের থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় জেলা সমাজ সেবা কার্যালয় থেকে লিখিত অভিযোগ দায়ের করার প্রস্ততি চলছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ