ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • ঈদের ফিরতি যাত্রা নিয়ন্ত্রণে সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের

    ঈদের ফিরতি যাত্রা নিয়ন্ত্রণে সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের
    ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদের ছুটিতে স্বাস্থ্যবিধি না মেনে গ্রামে ফিরেছেন লাখ লাখ মানুষ। এ নিয়ে মহাসংক্রমণের আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞারা। এমত অবস্থায় ঈদের ফিরতি যাত্রা নিয়ন্ত্রণ করার সুপারিশ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা এ বি এম খুরশিদ আলম।

    তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদ উপলক্ষে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষ যেভাবে ভিড় জমিয়ে বাড়ি গিয়েছেন, তাদের ফিরতি যাত্রা বিলম্বিত করতে সুপারিশ করা হয়েছে। পরে যথাযথ ব্যবস্থা নিয়ে তাদের ফেরানোর ব্যবস্থা নেওয়া হোক।

    করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ নিয়ে সতর্ক রয়েছেন উল্লেখ করে বলেন, ভারতসহ অন্য দেশের ভ্যারিয়েন্ট যেন আমাদের দেশে প্রবেশ করতে না পারে সেজন্য আমরা সর্তক রয়েছি। এ বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন। ভারতের মতো পরিস্থিতি আমাদের দেশে তৈরি হলে নাজুক অবস্থা হবে।

    এদিকে ১৬ মে লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ১৬ মের পরে লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ