ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা
  • ইউক্রেনে সহায়তা প্যাকেজ পাঠাল দক্ষিণ কোরিয়া

    ইউক্রেনে সহায়তা প্যাকেজ পাঠাল দক্ষিণ কোরিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আরও ২০ টন মানবিক সহায়তা পাঠাল দক্ষিণ কোরিয়া। সহায়তা প্যাকেজটি মঙ্গলবার ইউক্রেনে পাঠানো হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পর ৩০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করে দক্ষিণ কোরিয়া। এরই অংশ হিসেবে নতুন এই প্যাকেজ পাঠাল এশিয়ার দেশটি। এর আগে মার্চেও ১০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা পাঠায় দক্ষিণ কোরিয়া।

    এতে বলা হয়, সহয়তা প্যাকেজের এই চালানে স্বয়ংক্রিয় ডিফিব্রিলেটর, ভেন্টিলেটর এবং প্রাথমিক চিকিৎসা কিট রয়েছে। ইউক্রেনের অনুরোধের পর এসব সরঞ্জামাদি পাঠানো হল। দক্ষিণ কোরিয়া আরও সহায়তার কথাও বিবেচনা করছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ