ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৪৪ কেজি গাঁজা নিয়ে ঢাকার পথে

    ৪৪ কেজি গাঁজা নিয়ে ঢাকার পথে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোনায় ঢাকাগামী শাহজালাল নামক একটি বাস থেকে ৪৪ কেজি গাঁজাসহ কোরবান আলী (২৬) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা চার সহযোগী পালিয়ে যায়। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত সোয়া আটটার দিকে জেলা সদরের বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করে মডেল থানার পুলিশ। কোরবান আলী গাজীপুর জেলার জয়দেবপুরের বুরুলিয়া এলাকার মৃত নবাব মিয়ার ছেলে।

    পালিয়ে যাওয়া সহযোগীরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সাধন (২৮), গাজীপুরের মাওনা এলাকার আসাদুল (২৩), একই এলাকার তমিজ (২৬) ও ময়মনসিংহের ত্রিশাল এলাকার আবদুল্লাহ (২৫)। পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের নাম জানিয়েছে কোরবান।

    নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই পাঁচজন সুনামগঞ্জ থেকে গাঁজার চালান নিয়ে ঢাকা যাচ্ছেন এমন সংবাদে অভিযান চালানো হয়। অভিযানে কোরবান আলীর ব্যাগ তল্লাশি করে ৪৪ কেজি গাঁজা পাওয়ার পর তাকে আটক করা হয়।

    তিনি আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা অপর চার সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির নামে মামলা দিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হবে। আর পালিয়ে যাওয়া ব্যক্তিদের ধরতে চেষ্টা অব্যাহত আছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ