ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • চাঁপাইনবাবগঞ্জে ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী আটক

    চাঁপাইনবাবগঞ্জে ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জে তিনটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ৯টা ৫০ মিনিটের দিকে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে। সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের মেসার্স নাহালা ফিলিং স্টেশন সংলগ্ন মন্ডল হোটেলের পেছন থেকে অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। 

    মঙ্গলবার মধ্যরাতে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র‍্যাব। আটককৃত অবৈধ অস্ত্র ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়নশুকা-কাঁঠালিয়াপাড়ার মৃত আজহার আলীর ছেলে মো. জামিরুল ইসলাম (২৮)। তিনটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি ছাড়াও এসময় জামিরুলের কাছ থেকে একটি মোবাইল ও সিমকার্ড জব্দ করা হয়। 

    প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্ব একটি দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে ০৩টি ওয়ান শুটারগানসহ অবৈধ অস্ত্র ব্যবসায়ী জামিরুলকে হাতেনাতে অস্ত্রসহ আটক করা হয়। 

    র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত জামিরুল জানান, সে জব্দকৃত আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল। সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‍্যাব। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ