ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ইন্দুরকানীতে বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণ

    ইন্দুরকানীতে বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে  বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে একধিকবার ধর্ষণের অভিযোগে   উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের ভাই ইউপি সদস্যসহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে ইন্দুরকানী থানায় ঐ স্কুল ছাত্রীর পিতা আবু হানিফ হাওলাদার বাদী এ মামলা দায়ের করেন। 

    আসামিরা হল, প্রেমিক ফায়জুল ব্যাপারী ও চন্ডিপুর ইউনিয়ন পরিষদের সদস্য শহীদুল ইসলাম সহ ৪ জন । এদের মধ্যে ইউপি সদস্য শহিদুল ইসলাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান সেলিম হাওলাদারের ছোট ভাই।  

    এজাহার সূত্রে জানা যায়, উপজেলার  চরবলেশ্বর গ্রামের বাবুল ব্যাপারীর ছেলে ফায়জুল ব্যাপারী বালিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীর সাথে  প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিয়ের প্রলোভনে তাকে বিভিন্নস্থানে নিয়ে বন্ধুদের সহযোগীতায় একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি নিয়ে জানাজানি  হলে স্থানীয় চরবলেশ্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম  মিমাংসার কথা বলে ষ্ট্রাম্পে  উভয়ের স্বাক্ষর রাখে কিন্তু কোন ফয়সালা না করায় স্কুল ছাত্রীর পিতা  তিন দিন পর থানায় মামলা করেন। 

    অভিযুক্ত ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান,আমাকে হয়রানী করার জন্য এ মামলায় আসামী করা হয়েছে। আমি ঘটনা জেনে মিমাংসার চেষ্টা করছি। ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামী গ্রেফতারের অভিযান চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ