ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • হাতে-পায়ে গ্লাভস না দিয়ে তৈরি হয় সেমাই

    হাতে-পায়ে গ্লাভস না দিয়ে তৈরি হয় সেমাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জে হাতে-পায়ে গ্লাভস না দিয়েই আটা মিশ্রণ করে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অপরাধে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    বুধবার (২০ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নয়াগোলায় বিসিক শিল্প নগরীর মধ্যে থাকা ন্যাশনাল ফুডকে এই জরিমানা করা হয়। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের বাজার মনিটরিং অভিযানে এই জরিমানা আদায় করা হয়েছে। 

    জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশ ছাড়াও সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানটির বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বা বিএসটিআই-এর কোন অনুমোদন নেই। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম বলেন, সেমাই তৈরির আগে আটা ভালোভাবে মিশ্রণ করতে হয়। ন্যাশনাল ফুডের শ্রমিকরা আটা মিশ্রণে খালি হাত-পা ব্যবহার করেছে। গ্লাভস ব্যবহারের নিয়ম থাকলেও, তা মানেনি তারা।

    তিনি আরও বলেন, এছাড়াও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করার অপরাধে ন্যাশনাল ফুডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কোন অসাধু ব্যবসায়ী যেন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত গাড়িভাড়া আদায় না করেন, সেবিষয়ে সতর্ক করা হয়। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ