ঢাকা রবিবার, ৩১ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে মঠবাড়িয়ায় এক ইউনিয়নে দুইজন খুন, ব্যবসায়ী নিখোঁজ কলাপাড়ায় বিয়ের অনুষ্ঠান থেকে কিশোরকে ডেকে নিয়ে হত্যা, আটক ৩ বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪
  • ঈদের দিন এমপি শাহে আলম'র হাসপাতাল পরিদর্শন 

    ঈদের দিন এমপি শাহে আলম'র হাসপাতাল পরিদর্শন 
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদ-মানে আনন্দ। আর এই আনন্দের দিনে শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে ভর্তি রোগীরা  কেমন আছেন তা দেখতে হাসপাতালে ছুটে যান মো. শাহে আলম এমপি। বানারীপাড়া ও উজিরপুর উপজেলা নিয়ে গঠিত বরিশাল-২ আসন। তিনি এখানকার জনপ্রিয় একজন সংসদ সদস্য।

    ঈদের দিন ১৪ মে শুক্রবার বানারীপাড়া উপজেলা ৫০শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রোগীদের সাথে কথা বলে তাদের শারীরিক অবস্খার খোঁজ-খবর নেন তিনি। এর সাথে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতরের দিন তাদের মান সম্মত খাবার পরিবেশন করা হয়েছে কিনা সে বিষয়টি বিশেষভাবে তদারকি করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম এমপি। 

    পরে ডাক্তার ও রোগীদের পাশে থাকা স্বজনদের সাথে কথা বলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম এমপি।

    ঈদ-উল-ফিতরের দিন একজন সংসদ সদস্যের সান্নিধ্য পেয়ে রোগীদের অবয়বে অজানা এক আনন্দের ছাপ পরিলক্ষিত হয়। এ সময় রোগীদের সাথে থাকা স্বজনদের মধ্যে আবেগ-অনুভূতির এক প্রবল ভালোবাসাও জাগ্রত হয়।

    উল্লখ্য, কাউকে না জানিয়েই হঠাৎ স্বাস্থ্যকমপ্লেক্সে গিয়ে সার্বিক বিষয়ের ওপরে নজরদারি করেন এই সংসদ সদস্য। এতে এলাকাবাসী ও বিভিন্ন পেশাজীবী সংগঠন তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ