ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

Motobad news

বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে 'খুনির বাড়ি' সাইনবোর্ড

বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে 'খুনির বাড়ি' সাইনবোর্ড
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সাবেক সেনা কর্মকর্তা ও মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন কারাবন্দি জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে 'খুনির বাড়ি' হিসেবে আখ্যায়িত করে সাইনবোর্ড টানিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বরিশাল নগরীতে তার বাড়ির সামনে ‘খুনির বাড়ি’ সাইনবোর্ড টানানো হয়।

এ সময় বাড়ির সামনে গুমের শিকার সহোদর দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন।

বিক্ষুব্ধ ছাত্র-জনতার প্রতিনিধি নাঈম বলেন, জিয়াউল আহসান মানবতাবিরোধী অপরাধ করেছেন। তার বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। আমরা এসব অপরাধের সুষ্ঠু বিচার চাই। বরিশালের ছাত্র-জনতার দাবি, এই সিরিয়াল কিলারের জনসম্মুখে ফাঁসি কার্যকর করতে হবে।

খুনির বাড়ি হিসেবে নামকরণের এক পর্যায়ে জিয়াউল আহসানের ফাঁসির দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা। পরে তার বাড়ির গেটে ‘খুনির বাড়ি’ লেখা ও ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ সম্বলিত নামফলক দেওয়া হয়। কালি দিয়ে মুছে ফেলা হয় বাড়ির পূর্ববর্তী নাম ‘তাসফিয়া মঞ্জিল’। সেই সঙ্গে বাড়ির সামনে জিয়াউলের হাতে নিহত ও গুম হওয়া মানুষের তালিকাসহ একটি ব্যানার ঝোলান বিক্ষুব্ধরা।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন