ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • কালীগঞ্জে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

    কালীগঞ্জে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জেলার কালীগঞ্জে আইয়ুব আলী (৪০) নামে এক বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে গলা কেটে টাকা পয়সাসহ সব কিছু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর- বত্রিশহাজারি মৌজার চাপারহাট থেকে সোনারহাট গামী বাইপাস সড়কের কুঠিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত আইয়ুব আলী উপজেলার চলবলা ইউনিয়নের হরিশ্বর গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি চাপারহাটের বিদেশি মার্কেটের একজন বিকাশ এজেন্ট ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী

    পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে,রাত দেড়টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আইয়ুব আলী। পথিমধ্যে তার পথরোধ করলে তিনি চিৎকার  করেন। এ সময় দুর্বৃত্তরা তাকে জবাই করে টাকা-পয়সা ও মোবাইল নিয়ে চলে যায়। চিৎকারশুনে এলাকাবাসী লাইট নিয়ে এগিয়ে গেলে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বড় রামদা ও মরদেহ উদ্ধার করেন।

    উক্ত ঘটনার বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল বলেন, স্থানীয়দের খবরে ফোর্স নিয়ে তাৎখনিক ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে দেশীয় অস্ত্র ও মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে আইয়ুব আলীকে হত্যা করা হয়েছে তা এখনো বলা যাচ্ছে না। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ