ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা
  • রুবেলের পরিবারের পাশে থাকবে বিসিবি

    রুবেলের পরিবারের পাশে থাকবে বিসিবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোশাররফ হোসেন রুবেলের ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে একপ্রকার নিঃস্ব হয়ে গেছে তার পরিবার। বাবার অকালপ্রয়াণে অনিশ্চিত ভবিষ্যৎ রুবেলের একমাত্র ছেলে রুশদানের। সঞ্চয়হীন জীবনে ছেলের লেখাপড়ার খরচ নিয়ে হয়তো ভাবতে হবে মা ফারহানা রহমান চৈতিকে।

    ক্রিকেটারদের অভিভাবক সংস্থা রুবেলের চিকিৎসার জন্য যেমন ২৬ লাখ টাকা দিয়েছিল বিভিন্ন সময়ে। তেমনি শিশু রুশদানের লেখাপড়ার ব্যয় নির্বাহ করতে মানবিক দৃষ্টিকোণ থেকে আর্থিক অনুদানের কথা ভাববে বোর্ড।

    বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'রুবেল চলে যাওয়ার মাত্র এক দিন হলো। বিষয়টি নিয়ে বোর্ডে কথা বলার পর জানা যাবে কতটা করা সম্ভব হবে।'

    ক্রিকেটারদের সংগঠন কোয়াবও বরাবরের মতো পাশে থাকতে চায়। সংগঠনটির সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, 'রুবেলের পরিবারের ব্যাপারে সবাই আন্তরিক। পরিবারের দিক থেকে কোনো নিবেদন থাকলে অবশ্যই দেখা হবে।'

    শুধু বিসিবি বা কোয়াব নয়, ব্যক্তিগতভাবে অনেক সাবেক ক্রিকেটারই খেলোয়াড়দের পরিবারের খারাপ সময়ে পাশে দাঁড়ান। আশা করা যায়, এমন মানবিক ক্রিকেটারদের অবশ্যই পাশে পাবে রুশদান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ