ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • নোয়াখালীতে পাওয়ার টিলার খাদে, চালকসহ নিহত ৩

    নোয়াখালীতে পাওয়ার টিলার খাদে, চালকসহ নিহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার একটি পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে চালকসহ তিন জন নিহত হয়েছেন।
     
    নিহতরা হলেন উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের আব্দুল মালেকের ছেলে বেলাল হোসেন (২৬) একই ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে  মো.রুবেল (২৫) ও আব্দুল মান্নানের ছেলে দেলোয়ার হোসেন (১৫)

    শুক্রবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার তমরদ্দি টু ওছখালী বাজারের প্রধান সড়কের বেজুগোলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়,তমরদ্দি থেকে দুইজন হেলপারসহ চালক পাওয়ার টিলার চালিয়ে উপজেলার ওছখালী বাজারের উদ্দেশ্যে যাত্রা করে।  যাত্রা পথে তমরদ্দি টু ওছখালি সড়কের উত্তর বেজুগোলিয়া এলাকায় পাওয়ার টিলার পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালকসহ দুই হেলপার নিহত হয়।  
       
    হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।   আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ