ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রশ্নপত্র: আটক ১

    শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রশ্নপত্র: আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারণা অভিযোগে হায়াত মাহমুদ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শুক্রবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গ্রীনভিউ স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া হায়াত নওগাঁরর হাট শিবপুর এলাকার নজরুল ইসলামের ছেলে। 

    গ্রীনভিউ স্কুল কেন্দ্রের শিক্ষক নিয়োগ পরীক্ষার  দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর বলেন, কথাবার্তা ও চলাফেরা সন্দেহজনক হওয়ায় সকালে পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে হায়াত মাহমুদকে আটক করে বিশেষ গোয়েন্দা বাহিনী। এ সময় গোয়েন্দা বাহিনীর সদস্যরা তার ফোনের ম্যাসেঞ্জার ও হয়ার্টআপে প্রশ্নপত্র বিষয়ক কিছু সন্দেহজনক লিখা দেখতে পায়। ফলে আসল কারণ জানার জন্য তাকে আটক করা হয়েছে।

    এদিকে সকালে পরীক্ষাকেন্দ্রে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হয়াত অসুস্থা অনুভব করেন। ফলে তাকে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই আব্দুল সালাম জানান, হায়াত অসুস্থ। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ