ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা
  • পুলিশের মারুফ সাইফের দায়িত্বে

    পুলিশের মারুফ সাইফের দায়িত্বে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ছিলেন শেখ মারুফ হাসান। বাংলাদেশ পুলিশ ফুটবল দলকে পেশাদার লিগে খেলানোর স্বপ্নটা তিনিই দেখেছিলেন। এবার লিগের প্রথম লেগ শেষে পুলিশ ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে।
     
    গত বছর বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে অবসরে যান মারুফ হাসান। পুলিশ থেকে অবসরে গেলেও ক্রীড়া সংগঠক হিসেবে তিনি বাকি জীবন কাটাতে চান। সেই লক্ষ্যে প্রিমিয়ার লিগের শীর্ষ দল সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিয়েছেন। আজ (শুক্রবার) দায়িত্ব নিয়েই দলের অনুশীলন দেখতে গিয়েছিলেন।

    পুলিশের মারুফ হাসান সাইফ স্পোর্টিংয়ে গিয়ে প্রাথমিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এভাবে, ‘আমি একজন ক্রীড়া সংগঠক এবং ফুটবলপ্রেমী। আজই দায়িত্ব গ্রহণ করেছি। সামনে এই ব্যাপারে বিস্তারিত বলব।’ 

    শেখ মারুফ হাসান ২০১২-১৬ মেয়াদে বাফুফের নির্বাহী সদস্য ছিলেন। তার সময়ে ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটি অত্যন্ত সচল ছিল। বাফুফে নির্বাচনে এর পর দুই বার বাফুফে নির্বাচনে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন।
     
    সাইফ স্পোর্টিং ক্লাবে সম্প্রতি কর্মকর্তা পদে রদবদল হয়েছে। মারুফ হাসানের উপর আস্থা রেখেছে সাইফ স্পোর্টিং কর্তৃপক্ষ। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ