ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • হাওরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

    হাওরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে দাভাঙ্গা হাওরে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। তবে তাদের সৎকার হওয়ার পর ঘটনা সম্পর্কে জানতে পারে পুলিশ। মৃত্যু বরণকারিরা হলেন রবীন্দ্র দাস (৫৫) ও টিপু দাস (২৫)।

    রাত ১১টায় দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, বজ্রপাতে হাওরে দুই কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটা বিকেল সাড়ে ৫টার হলেও আমি ১০-১৫ মিনিট আগে জেনেছি, তাদের মরদেহ সৎকার হয়ে গিয়েছে আমরা খোঁজ নিচ্ছি এখন।

    কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান একরার হোসেন জানান, শুক্রবার বিকেলে বৃষ্টির সময় খলায় স্তূপ করে রাখা ধান ঢাকতে গিয়েছিলেন তারা। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে সৎকার করে ফেলেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ