ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা
  • ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাব ফেরালেন পন্টিং

    ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাব ফেরালেন পন্টিং
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংকে টেস্টের কোচ হিসেবে পছন্দের তালিকায় রেখেছিলেন ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রবার্ট কি। কিন্তু বিশ্বজয়ী অধিনায়ক তাতে আগ্রহ দেখালেন না।

    কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পন্টিং। ৪৭ বছর বয়সী সাবেক অজি অধিনায়ক এখন আছেন ভারতে, আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের কোচ তিনি। কি আশা করেছিলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পাশাপাশি ইংল্যান্ডের সাদা বলের দলও সামলানোয় ভূমিকা রাখবেন।

    কিন্তু পন্টিং পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি কোচ হবেন না। কিয়ের নজরে আছেন আরেকজন, শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। অবশ্য স্পোর্টসমেইল বৃহস্পতিবার জানায়, টেস্ট দলের দায়িত্ব নেওয়ার দৌড়ে এখন এগিয়ে ওটিস গিবসন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ