ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • অগ্রিম টিকিট পেতে কমলাপুরে উপচেপড়া ভিড়

    অগ্রিম টিকিট পেতে কমলাপুরে উপচেপড়া ভিড়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শনিবার সকাল ৮টা থেকে ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ২৭ এপ্রিলের আগাম টিকিট দেওয়া শুরু হয়েছে সকাল আটটায়। তবে আগের দিন সন্ধ্যা থেকেই লাইনে জড়ো হতে থাকে ঘরমুখো মানুষ। শুক্রবার সন্ধ্যার পর থেকেই কমলাপুর স্টেশনে লাইন দীর্ঘ করতে থাকেন টিকিট প্রত্যাশীরা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় উপচেপড়া ভিড়। 

    আজ দেওয়া হচ্ছে ৩৭টি ট্রেনের ২৬ হাজার ৭০০ টিকিট। এরমধ্যে স্টেশন থেকে অর্ধেক, বাকিটা অনলাইনে। তবে সার্ভার জটিলতার অভিযোগ করে যাত্রীরা চাইছেন ভোগান্তির অবসান।

    অনলাইন ছাড়াও রাজধানীর কমলাপুর, বিমানবন্দর, তেজগাঁও, বনানী ও গুলিস্তান পুরাতন রেলস্টেশনের ৭৭টি কাউন্টারে ঈদের টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। কমলাপুর স্টেশন থেকে দেওয়া হচ্ছে উত্তরবঙ্গগামী ও খুলনা অঞ্চলগামী ১৬টি ট্রেনের টিকিট।  
    বিক্রি করা ঈদযাত্রার অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না। স্পেশাল ট্রেনের কোনো টিকিট অনলাইনে পাওয়া যাবে না। শুধু স্টেশন কাউন্টারে বিক্রি করা হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ