ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • সুন্দরগঞ্জে আনন্দ গ্রুপের ঈদ উপহার বিতরণ

    সুন্দরগঞ্জে আনন্দ গ্রুপের ঈদ উপহার বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ঈদ উপহার হিসেবে শাড়ী-লুঙ্গি বিতরণ করেছে আনন্দ গ্রুপ। শনিবার উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে দুই হাজার অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শাড়ী-লুঙ্গি বিতরণ করেন আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) এবং প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের বড় বোন মিসেস আফরুজা বারী।

    এসময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখার মোকাদ্দেম, দহবন্দ ইউপি চেয়ারম্যান ও  আ'লীগ যুগ্ম আহ্বায়ক রেজাউল আলম সরকার রেজা, আ’লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল-মামুন, হাফিজা বেগম কাকলী, সদস্য ফাহমিদা বুলবুল কাকলী, পৌর আ’লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, সহ-সভাপতি এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল প্রমূখ। আ'লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মিসেস আফরুজা বারী জানান, প্রতিবছর ন্যায় আনন্দ গ্রুপের ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপহার বিতরণ করেন। পবিত্র ঈদুল ফিতরের দিনে কেউ যেন ঈদ আনন্দ থেকে বাদ না পড়ে সে জন্যই অসহায় ও দুস্থ মানুষদের মাঝে  ঈদ উপহার দেয়া হচ্ছে। এটা শুধু একটা শাড়ি বা লুঙ্গি নয়, এর মাধ্যমে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়া। তিনি আরও বলেন, আজ দুই হাজার জন অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শাড়ি-লুঙ্গি করছি।  উপজেলা ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায়ক্রমে মোট ১০ হাজার লোকের মাঝে উপহার সামগ্রী দেয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ