ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • এবার চীনের নাগরিকদের পর্যটক ভিসা স্থগিত করল ভারত

    এবার চীনের নাগরিকদের পর্যটক ভিসা স্থগিত করল ভারত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ভারতীয় শিক্ষার্থীদের চীনে প্রবেশ না করতে দেওয়ার জেরে এবার চীনা পর্যটকদের ভারতে প্রবেশের ভিসা দেওয়া স্থগিত করেছে ভারত।  ২০ এপ্রিল থেকে এই ব্যবস্থা কার্যকর হয়েছে বলে আন্তর্জাতিক বিমান নিয়ামক সংস্থা আইএটিএ জানিয়েছে। এর ফলে পর্যটক ভিসা ধারী চীনা নাগরিকরাও এখন ভারতে ঢুকতে পারবেন না বলে রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।


    ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীনের অনুমতি না থাকায় দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীরা সেখানে গিয়ে ক্লাস করতে পারছেন না। বার বার বিষয়টি নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেও ফল হয়নি। এই পরিস্থিতিতে এ বার চীনা নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া স্থগিত করেছে ভারত। 

    এনডিটিভি জানায়, প্রায় ২২ হাজার শিক্ষার্থী চীনের অনুমতির অপেক্ষায় রয়েছে। অধিকাংশ শিক্ষার্থীর পড়াশোনাই মাঝপথে বন্ধ হয়ে গেছে।

    আইএটিএ একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চীনা নাগরিকদের পর্যটক ভিসা আর কার্যকর নয়। কোন কোন দেশের নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবেন তা-ও জানানো হয়েছে তালিকায়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ