ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • চেলসি ছাড়ছেন রুডিগার

    চেলসি ছাড়ছেন রুডিগার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চেলসি কোচ টমাস টুখেল জানালেন, আসছে গ্রীষ্মে স্ট‍্যামফোর্ড ব্রিজ ছাড়তে চান রুডিগার। রোমা থেকে ২০১৭ সালের জুলাইয়ে চেলসিতে পাড়ি দেন রুডিগার। প্রিমিয়ার লিগের দলটির সঙ্গে ২৯ বছর বয়সী এই জার্মান ডিফেন্ডারের চুক্তির মেয়াদ শেষ হবে এ বছরের ৩০ জুন। নতুন ঠিকানা খুঁজে নিতে রুডিগার এরই মধ্যে অন্য ক্লাবের সঙ্গে আলোচনা শুরু করেছেন। এক্ষেত্রে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের নাম শোনা যাচ্ছে জোরেশোরে। তালিকায় আছে ম্যানচেস্টার ইউনাইটেডের নামও।

    টুখেল স্কাই স্পোর্টসের সঙ্গে রুডিগারের ভবিষ‍্যত নিয়ে বলেন, পরিস্থিতি এমন যে রুডিগার ক্লাব ছাড়তে চায়। একান্ত আলাপে সে আমাকে এ কথা জানিয়েছে। আমরা রুডিগারকে ধরে রাখার চেষ্টায় সব করেছি। কিন্তু আমরা এ জন্য তো আর যুদ্ধ করতে পারি না। নিষেধাজ্ঞা না থাকলে আমরা অন্তত লড়াইটা চালিয়ে যেতে পারতাম, কিন্তু আমাদের হাত বাধা। আমরা এটাকে ব্যক্তিগতভাবে নিইনি, এটা তার সিদ্ধান্ত।

    তিনি আরও জানান, সে দলের গুরুত্বপূর্ণ সদস‍্য এবং মৌসুমের শেষ পর্যন্ত এভাবেই থাকবে। কিন্তু  রুডিগারকে হারানো হতাশার। আমরা তাকে অনেক বেশি মিস করব। ড্রেসিং রুমে সে সাহস সঞ্চার করত। তার মতো একজনকে সবাই ভয় পায়। মৌসুমে ৫০-৫৫ ম‍্যাচ খেলে দুর্দান্ত মান ধরে রেখে। গত দেড় বছরের সে আমার কাছে সেরা ডিফেন্ডার। আমাদের এখন অন্য সমাধান খুঁজতে হবে।

    ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচে রুডিগার ছিলেন না। তার চেলসি ছাড়তে চাওয়ার সিদ্ধান্ত এক্ষেত্রে প্রভাব ফেলেছে কি-না, এই আলোচনা আসছে স্বাভাবিকভাবেই। টুখেল অবশ্য জানিয়েছেন, চোটের কারণে ম্যাচটি খেলতে পারেননি রুডিগার। তবে মঙ্গলবারই অনুশীলনে ফিরবেন এই ডিফেন্ডার।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ