ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আরও ৫ দিন বৃষ্টির আভাস, উপকূলে অতিভারী বর্ষণের শঙ্কা কাঁচামরিচের কেজি ২৫০ টাকা ছাড়ালো বাবুগঞ্জে মহাসড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার টানা বর্ষণে তছনছ দখিনের কৃষি ও মৎস্য খাত, ক্ষতি ৩৮ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
  • ঈদে যাত্রায় শিমুলিয়া-বাংলাবাজার রুটে আরও ৪ ফেরি

    ঈদে যাত্রায় শিমুলিয়া-বাংলাবাজার রুটে আরও ৪ ফেরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদে যাত্রী পারাপারে চাপ কমাতে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে আরও চারটি ফেরি যুক্ত করবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান রবিবার একথা জানান।

    বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, ঈদ ঘনিয়ে আসায় ঘাট এলাকায় বেড়েছে যাত্রী ও ছোট বড় বিভিন্ন যানবাহনের চাপ। তাই যাত্রীদের ভোগান্তি এড়াতে এ নৌ-রুটে মানুষ ও হালকা যানবাহন পারাপারে আরও চারটি ফেরি বাড়ানো হবে। এতে বহরে ফেরির সংখ্যা দাঁড়াবে ১০।

    বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান জানান, শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ঈদে ফেরি থাকবে ১০টি। চালু ৬টির সঙ্গে আরও ৪টি যুক্ত করা হবে। এর মধ্যেই একটি ‘মিডিয়াম’ ফেরি ক্যামেলিয়া বহরে যুক্ত হয়েছে বলেও তিনি জানান।

    তিনি জানান, এ রুটে ২৪ ঘণ্টা ফেরি চলাচলের জন্য আমরা সেতু কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। আশা করছি এটি অনুমোদন হবে। সেক্ষেত্রে শিমুলিয়া-বাংলাবাজার এবং শিমুলিয়া মাঝিকান্দি নৌরুটে ২৪ ঘণ্টা ফেরি চলাচল করবে। এই নৌ-রুটে যেহেতু শুধু ছোট গাড়ি পার হবে সেক্ষেত্রে ১০টি ফেরি পর্যাপ্ত মনে হয়।

    তিনি আরও বলেন, যাত্রী সাধারণের সুবিধার্থে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে রাত ১০টা পর্যন্ত লঞ্চ চলাচল করবে। আর শিমুলিয়া-মাঝিকান্দি থেকে ২৪ ঘণ্টাই লঞ্চ চলাচল করবে। লঞ্চ মালিকদের বলা হয়েছে যেন লঞ্চের সংখ্যা বৃদ্ধি করেন। নতুন চারটি ফেরি আগামী মঙ্গলবারের মধ্যে ডকইয়ার্ড থেকে এনে বহরে যুক্ত করা হবে। আশা করা হচ্ছে, আগামী বুধ-বৃহস্পতিবার থেকেই ঘাটে যাত্রীদের চাপ শুরু হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ