ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • ম্যাকরন ফ্রান্সের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত

    ম্যাকরন ফ্রান্সের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবারও ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। নির্বাচনে প্রধান প্রতিদ্বন্ধী কট্টর ডানপন্থী প্রার্থী মারিন লা পেনকে হারিয়ে আগামী পাঁচ বছরের জন্য ফরাসি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি।

    নির্বাচনে ম্যাকরন পেয়েছেন ৫৮ দশমিক ৫৫ শতাংশ ভোট। আর প্রতিদ্বন্দ্বী মারিন লা পেন পেয়েছেন ৪১ দশমিক ৪৫ শতাংশ ভোট।

    এই নির্বাচন দুটো ধাপে অনুষ্ঠিত হয়েছে। গত ১০ এপ্রিল প্রথম ধাপে ১২ জন (৮ জন পুরুষ ও ৪ জন নারী) প্রার্থী অংশ নেয়। এতে কোনও প্রার্থী এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় যে দু’জন বেশি ভোট পেয়েছিলেন তাদের মধ্যে দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হয়। এতে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন।

    জয়ের পর আইফেল টাওয়ারের বেদীতে সমর্থকদের উদ্দেশ্যে ইমানুয়েল ম্যাকরন বলেন, নির্বাচন শেষ হয়ে গেছে, তিনি ‘সবার প্রেসিডেন্ট হবেন।’

    এদিকে হেরে যাওয়ার পরেও মারিন লা পেন বলেছেন, তিনি যে ভোট পেয়েছেন সেটা একটা জয়ের চিহ্ন।

    অন্যদিকে, ম্যাকরনের এই বিজয়ে স্বস্তি পেয়েছেন ইউরোপিয়ান নেতারা। তাদের ভয় ছিল কট্টর ডানপন্থী প্রার্থীরা কয়েক দফা ইউরোপীয়ান ইউনিয়নের নীতি বিরোধী প্রস্তাব করবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ