ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাত শাহী ঈদগাহে

    সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাত শাহী ঈদগাহে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা কাটিয়ে এবার পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরের শাহী ঈদগাহে। এরই মধ্যে জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। সিলেট নগরের শাহী ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

    রোববার সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর বাসভবনে ঈদগাহ কমিটির নেতাদের বৈঠকে ঈদুল ফিতরের দিন জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। বৈঠক শেষে শাহী ঈদগাহের মোতাওয়াল্লি জহির বক্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

    পুরো দুই বছর করোনার দাপটের কারণে সিলেটের শাহী ঈদগাহে ঈদ জামাত হয়নি। বিগত দু’টি বছরে স্বাস্থ্যবিধি মেনে চারটি ঈদের প্রধান জামাত-ই অনুষ্ঠিত হয়েছিল হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে। ফলে চার ঈদেই সুনসান নীরবতা ছিল সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দান। ঈদের দিনগুলোতে মুসল্লিবিহীন শাহী ঈদগাহে ছিল নীরব-নিস্তব্ধতা।

    শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২/৩ মে মুসলিম সম্প্রদায়ের প্রথম বৃহত্তম পবিত্র উৎসব- ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। নতুন পোশাক পরিধান করে, জায়নামাজ হাতে ঈদগাহ ময়দানে ছুটে যাবেন মুসল্লিরা। এবার সেই চিরাচরিত দৃশ্যের অবতারণা ঘটবে শাহী ঈদগাহে। চিরচেনা কোলাহল আর লাখো মুসল্লির পদচারণা ঘটবে ঈদগাহ ময়দানে।

    সিসিক সূত্র জানায়, সিলেটের শাহী ঈদগাহ ময়দান প্রস্তুত করার পরিকল্পনা হাতে নিয়েছে সিলেট সিটি করপোরেশন। দু-একদিনের মধ্যেই শ্রমিকরা কাজ শুরু করবেন। তবে বৃষ্টির আশঙ্কায় মাঠে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হতে পারে।  ঈদের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠ পরিদর্শন করে সার্বিক প্রস্তুতির বিষয়টি গণমাধ্যমে তুলে ধরবেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ