ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • আশ্রয়ন প্রকল্পের তিন সুবিধাভোগীকে পেটালেন ইউপি চেয়ারম্যান 

    আশ্রয়ন প্রকল্পের তিন সুবিধাভোগীকে পেটালেন ইউপি চেয়ারম্যান 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাসেম তালুকদারের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পের ৩ সুবিধাভোগীকে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের শিকার সোনা মিয়া ও চাঁন মিয়া নামে দুই ব্যক্তি রোববার হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। মারধরের পাশাপাশি তাদের আশ্রয়ন প্রকল্পের ঘর থেকে বের করে দেয়ারও হুমকি দেয়া হয়েছে বলে ওই অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।
     
    প্রাপ্ত অভিযোগ সুত্রে জানা যায়, ওই ইউনিয়নের নিজ সেখ সুন্দর আশ্রয়ন প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর ঘর উপহার পেয়ে ১২৫টি পরিবার বসবাস করে আসছেন। আশ্রয়ন প্রকল্প নিমার্ণের শুরু থেকে ওই জমি গুলো নিজের দাবী করে নির্মাণ কাজে বাঁধাসহ আদালতের আশ্রয় গ্রহন করেন আবুল হাসেম তালুকদার। গত বুধবার মধ্য রাতে সানিয়াজান ইউনিয়ন চেয়ারম্যান আবু হাসেম তালুকদারসহ কয়েকজন ওই আশ্রয়ন প্রকল্পে গিয়ে সোনা মিয়া ও চাঁন মিয়াসহ তিনজনকে মারধর করেন। 

    সোনা মিয়া ও চাঁন মিয়ার অভিযোগ, ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাসেম তালুকদার ও তার ভাতিজা হৃদয় তালুকদারসহ কয়েকজন তাদের মারধর করে আশ্রয়ন প্রকল্পের জমি নিজের দাবী করে ঘর ছেড়ে চলে যাওয়ার হুমকি প্রদান করেন। তারা আরো জানান, চেয়ারম্যানের লোকজনের হুমকিতে তারা এখন আশ্রয়ন প্রকল্পে নিজের ঘরেই থাকতে পারছে না। 

    এ বিষয়ে সানিয়াজান ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাসেম তালুকদার জানান, আমার নাম বলে সোনা মিয়া ও চাঁন মিয়া ১০ টাকা করে চাঁদা আদায় করেছে। তা আমি শুনতে পেয়ে সেখানে গিয়ে তাদের চর থাপ্পর দিয়েছি। 

    হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন বলেন, আশ্রয়ন প্রকল্পের দুই সুবিধাভোগী ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন। আমি সড়ে জমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। 

    লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।


    মোস্তাফিজুর রহমান /লালমনিরহাট 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ