ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • চাপ বাড়ছে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে

    চাপ বাড়ছে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাটুরিয়া দৌলতদিয়া ঘাট হয়ে লক্ষাধিক মানুষের চলাচল। তীব্র স্রোত কিংবা বিভিন্ন অনুষ্ঠানের সময়ে ঘরে ফেরা ও পুনরায় রাজধানীতে যাওয়ার ক্ষেত্রে ব্যাপক ভোগান্তির শিকার হয় মানুষ এই ঘাটে। ঘাট এলাকায় চাপ থাকাতে তার প্রতিফলন রাস্তার যানজটেও পরে। এবারের ঈদযাত্রায়ও তার ব্যতিক্রম নয়। আজ বেলা বাড়ার সাথে সাথে মানুষের ও যানবাহনের পরিমাণ ঘাট এলাকায় বেড়েছে। লঞ্চ ঘাটে তুলনামূলক কিছুটা যাত্রী চাপ কম হলেও ফেরি ঘাটে যানবাহনের পরিমাণ চোখে পড়ার মতো।

    সামনে ঈদকে সামনে রেখে কতৃপক্ষের দৃষ্টি এবারের ঈদযাত্রা ভোগান্তি মুক্ত করা। তবে যানবাহন চালক ও যাত্রীদের সাথে কথা বলে জানা যায় ঘাটে চাপ থাকবেই। কতৃপক্ষ যতই প্রতিশ্রুতি দিক না কেন ঘাটে ভোগান্তির চিত্র থাকবেই বলে জানিয়েছেন যাত্রীসাধারণ।

    এবারের ঈদযাত্রা সফল করতে পাটুরিয়া ঘাটে ২১ টি ফেরি সার্ভিস চালু রাখা হবে বলে বিআইডব্লিউটিসি কতৃপক্ষ। ইতিমধ্যে ১৭ টি ফেরি সার্ভিস সচল রয়েছে এবং একটির মেরামত কাজ চলছে ও বাকিগুলো আগামীকাল থেকে বহরে যুক্ত হবে বলে জানিয়েছেন কতৃপক্ষ। এবং আরিচা পয়েন্টে ৪ টি ফেরি সার্ভিস সচল রাখার কথা জানিয়েছেন তারা। তারা জানান এবার ঈদযাত্রার চাপ এই ফেরি গুলো দিয়েই সামলানো সম্ভব। তবে যানবাহন চালক ও যাত্রীদের সাথে কথা বলে জানা যায় কমপক্ষে ৪০ টির অধিক ফেরি পারাপারের জন্য প্রয়োজন পাটুরিয়ায়। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ঈদের সময় বাড়তি ভাড়া ও VIP সার্ভিসের জন্য বেশি ভোগান্তি পোহাতে হয় জনতার।

    শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের সার্বক্ষণিক সেবা চালু রয়েছে ঘাটে। এবং সকল অপকর্মের বিষয়ে তারা সোচ্চার রয়েছে ঘাটে। আজ বেলা ১ টার পরে ঘাট এলাকায় অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বলেন ঘাটে ঈদযাত্রা নির্বিঘ্নে করতে আইন শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক সহযোগিতা সেবা থাকবে। 


    আল হাফিজুর রহমান /মানিকগঞ্জ 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ