ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • মুসলিম বিদ্বেষের কারন জানতে গিয়ে হিন্দু থেকে মুসলিম হলেন তিনি

    মুসলিম বিদ্বেষের কারন জানতে গিয়ে হিন্দু থেকে মুসলিম হলেন তিনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতসহ পুরো পৃথিবীতে মুসলিমদের প্রতি কেন এতো বিদ্বেষ, কি আছে ইসলাম ধর্মে?  সেই চিন্তা থেকে  মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পড়তে শুরু করেন তামিল মোটিভেশনাল স্পিকার এবং শিক্ষক সবরিমালা জয়কান্তন।  


    সিয়াসত ডেইলির এক সংবাদে বলা হয়েছে, পবিত্র কোরআন পড়েই আমূল পরিবর্তন হয় সবরিমালার মন। এরপরই কাবা শরীফের পবিত্র কাপড় ধারণ করে তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং পবিত্র কাবা শরীফ প্রাঙ্গনেই নিজের নাম পরিবর্তন করে ফাতিমা সবরিমালা রেখেছেন। 


    প্রথম মক্কা সফরে গিয়ে ফাতিমা বলেন, ‘আমি নিজেকে প্রশ্ন করেছিলাম কেন বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে এত ঘৃণা? আমি একজন নিরপেক্ষ ব্যক্তি হিসেবে পবিত্র কোরআন পড়া শুরু করি। তারপর সত্যটা জানতে পারলাম। এখন আমি ইসলামকে নিজের চেয়েও বেশি ভালোবাসি।’ 


    ওই শিক্ষক এও বলেন, ‘একজন মুসলমান হওয়া একটি বিশাল বড় সুযোগ এবং সীমাহীন সম্মানের।’ তিনি সব মুসলিমদের অন্যান্য সব মানুষের সঙ্গে পবিত্র কোরআনের পরিচয় করিয়ে দেয়ার আহ্বানও জানিয়েছেন। 


    মক্কায় দাঁড়িয়ে তিনি বলেন, ‘তোমাদের কাছে যে আশ্চর্যজনক গ্রন্থ আছে, তা কেন তোমরা ঘরে লুকিয়ে রাখছ? সারা বিশ্বকে অবশ্যই এটি পড়তে হবে।’


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ