ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • চাঞ্চল্যকর কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

    চাঞ্চল্যকর কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জ সদর উপজেলায় চাঞ্চল্যকর কিশোরী গণধর্ষণ মামলার প্রধান আসামি মিনু রাসেলকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

    সোমবার সকালে মুন্সিগঞ্জের লৌহজং থানা তাকে গ্রেফতার করা হয়। এর আগে, ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেন।
     
    গ্রেফতারকৃত মিনু রাসেল নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকার আশরাফ আলীর ছেলে।

    র‍্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভুক্তভোগী কিশোরীর গত ১৩ এপ্রিল নিজ বাসা থেকে পাশ্ববর্তী আদর্শনগর এলাকায় নানীর বাসায় বেড়াতে যায়। ১৪ এপ্রিল সাহরির সময় নানীর সঙ্গে নিজ বাসায় ফেরার পথে রিফাত ও সিফাত দুইজন তাকে অপহরণ করে মিনু রাসেলের বাসায় নিয়ে যায়। ঐ সময় ভুক্তভোগীর নানী বাধা দিলে তাকে মারধর করে রাস্তায় ফেলে দেয় তারা। পরে গ্রেফতারকৃত রাসেল এবং বাকি দুইজন মিলে ঐ কিশোরীকে চারদিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে।

    এ ঘটনায় গত ১৭ এপ্রিল রিফাতকে গ্রেফতার করে ফতুল্লা থানা পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী মিনু রাসেলের বাসা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। ঐ সময় রাসেল ও আরেক আসামি সিফাত কৌশলে পালিয়ে যায়। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিনু রাসেলকে গ্রেফতার করে র‍্যাব। সিফাতকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানায় র‍্যাব।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ