ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • ইতিহাসের সবচেয়ে বড় টর্নেডো মানিকগঞ্জে

    ইতিহাসের সবচেয়ে বড় টর্নেডো মানিকগঞ্জে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১৯৮৯ সালের আজকের এই দিনে অর্থাৎ ২৬ এপ্রিল ইতিহাসের সবচেয়ে মারাত্মক টর্নেডো হয়েছিল মানিকগঞ্জে। ধারনা করা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে মারাত্মক ও সবচেয়ে বড় শক্তিশালী টর্নেডো ছিল ঐ দিনের টর্নেডো টি। 

    মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় শুরু হয়ে সাটুরিয়া উপজেলার মধ্যে বিস্তৃত হয়েছিল টর্নেডোটি। মানিকগঞ্জ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা এটি। সেসময়ের অত্যন্ত কঠিন একটি প্রাকৃতিক দুর্যোগ ছিল টর্নেডো টি। 

    সে সময়ের প্রত্যক্ষদর্শীরা জানান, টর্নেডোর আগে থেকে কিছু দিন একদমই বৃষ্টি ছিল না এই অঞ্চলে এবং ২৬ এপ্রিল ১৯৮৯ সালের ভয়াবহতার সেদিন সকাল থেকেই অনেক তাপ বেড়ে গিয়েছিল। টর্নেডোটি শুরু হয়েছিল বিকালের পরে এবং মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত করেছিল অল্প সময়ের সেই টর্নেডো টি। দৃশ্যমান দাঁড়িয়ে থাকার মতো কিছুই অবশিষ্ট ছিলনা। সবকিছু লন্ডভন্ড হয়ে গিয়েছিল সেই টর্নেডোর আঘাতে।

    ইতিহাসের এই দিনে মানিকগঞ্জে মানুষ সাক্ষী হয়েছিল প্রকৃতির এক নির্মম দুর্যোগের। মানিকগঞ্জে বসবাসরত সেই সময়ের নাগরিকদের জন্য এই দিনটি একটি অত্যন্ত বেদনাদায়ক দিন।

    বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) তথ‌্য অনুসারে, ইতিহাসের সবচেয়ে মারাত্মক টর্নেডো ছিল ২৬ শে এপ্রিল ১৯৮৯ সালে এবং যা আঘাত করেছিল বাংলাদেশের মানিকগঞ্জ জেলায়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ