ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • এরদোগানের সাথে গুতেরেসের রুদ্ধদ্বার বৈঠক

    এরদোগানের সাথে গুতেরেসের রুদ্ধদ্বার বৈঠক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়া ও ইউক্রেন সফরের আগে তুরস্ক সফর করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইউক্রেন ইস্যুতে তিনি গতকাল সোমবার রুদ্ধদ্বার বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে।

    তুরস্কের সাথে রাশিয়া ও ইউক্রেন; দুই দেশেরই সীমান্ত আছে। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন সংকট শুরুর পর দুই দেশই তুরস্ককে পাশে টানার চেষ্টা করেছে। আর নিরপেক্ষ অবস্থানে থেকে দুই দেশের সঙ্গেই সুসম্পর্ক অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছে তুরস্ক। সংঘাত বন্ধে তুরস্ক দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছে।

    গত ১৮ এপ্রিল জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিতস বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংকট সমাধানে তুরস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

    এরদোগানের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার মস্কোর উদ্দেশ্যে রওনা হবেন গুতেরেস। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার গুতেরেস রওনা হবেন কিয়েভের পথে। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসবেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ