ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • চিরিরবন্দরে ১১০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তর

    চিরিরবন্দরে ১১০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ১১০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।

    আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে সারাদেশে একযোগে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য, উদ্বোধন ও হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে এসময় ভার্চুয়ালী অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, দিনাজপুর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ বারিউল করিম খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক আহসানুল হক মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মোসলেম উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন ও সাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মনোয়ারুল ইসলাম।

    এছাড়াও অনুষ্ঠানে সরকারি দপ্তরের সকল কর্মকর্তা, চিরিরবন্দর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, ১১০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানসহ আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ