ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • যত তাড়াতাড়ি যুদ্ধের অবসান ঘটবে ততই ভালো

    যত তাড়াতাড়ি যুদ্ধের অবসান ঘটবে ততই ভালো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের পর জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, তিনি ‘শান্তির দূত’ হিসেবে মস্কো সফর করছেন। তবে রাশিয়ার আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি যুদ্ধ শেষ করার প্রচেষ্টাকে জটিল করে তুলছে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।

    মঙ্গলবার যুদ্ধ অবসানের বার্তা নিয়ে নিয়ে রাশিয়া সফরে গেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সেখানে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে শিগগিরই যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার আরও পরের দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের এই মহাসচিব।

    ল্যাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসে গুতেরেস বলেছেন, আমার এই সফরের উদ্দেশ্য ও এজেন্ডা মানুষের জীবন বাঁচানো এবং দুর্ভোগ কমানোর সাথে সংশ্লিষ্ট।

    কিন্তু এটা স্পষ্ট যে, ইউক্রেনে যা ঘটছে, তা নিয়ে দুটি ভিন্ন অবস্থান রয়েছে। রাশিয়ান ফেডারেশনের মতে সেখানে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে। জাতিসংঘের মতে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন দেশটির আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন।

    ‘তবে এটা আমার দৃঢ় বিশ্বাস যে, আমরা যত তাড়াতাড়ি এই যুদ্ধের অবসান ঘটাব ইউক্রেনের জনগণের জন্য, রাশিয়ান ফেডারেশনের জনগণের জন্য এবং এর বাইরের মানুষের জন্য ততই ভালো।’


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ