ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • বুস্টার নিয়েও করোনায় আক্রান্ত কমলা হ্যারিস

    বুস্টার নিয়েও করোনায় আক্রান্ত কমলা হ্যারিস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। টুইটে কমলা হ্যারিস নিজেই এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার কমলা হ্যারিসের করোনা শনাক্ত হয়।

    টুইটে তিনি বলেন, আজ আমার করোনা পজিটিভ এসেছে। আমার কোনো উপসর্গ নেই। আমি বিচ্ছিন্ন থাকব। সিডিসির নির্দেশনা অনুসরণ করব। আমি বুস্টার ডোজসহ টিকা পাওয়ায় কৃতজ্ঞ।

    কমলা হ্যারিসের প্রেস সেক্রেটারি কার্স্টেন অ্যালেন বলেন, র‌্যাপিড ও পিসিআর উভয় পরীক্ষায় ভাইস প্রেসিডেন্টের করোনা শনাক্ত হয়। তার কোনো উপসর্গ নেই। তিনি স্বাস্থ্যবিধি মেনে সবার থেকে আলাদা হয়ে আইসোলেশনে থাকবেন। ভাইস প্রেসিডেন্টের বাসভবন থেকে কাজ চালিয়ে যাবেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ