ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • রিয়ালের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটি জয়

    রিয়ালের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটি জয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল প্রথম লেগে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে ইতিহাদ স্টেডিয়ামে ৭ গোলের ম্যাচে তারা ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে। ম্যানসিটির হয়ে কেভিন ডি ব্রুইন, গ্যাব্রিয়েল জেসুস, ফিল ফোডেন ও বানার্ডো সিলভা গোল করেন। রিয়ালের হয়ে করিম বেনজেমা ২টি ও ভিনিসিউস জুনিয়র একটি গোল করেন।

    এদিন ম্যাচের ২ মিনিটেই লিড নেয় সিটি। এসময় বক্সের সামনে থেকে রিয়াদ মাহরেজের উড়িয়ে মারা বলে হেড দিয়ে জালে জড়ান ডি ব্রুইন। ১১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পেপ গার্দিওলার শিষ্যরা। এ সময় বাম দিক থেকে ডি ব্রুইনের ক্রসে ডান পায়ের শটে জালে জড়ান জেসুস। অবশ্য ৩৩ মিনিটে ব্যবধান কমায় রিয়াল। এ সময় বক্সের বাইরে থেকে ফারল্যান্ড মেন্ডিস ক্রস খুঁজে পায় বেনজেমাকে। তিনি বাম পায়ের টোকায় বল জালে পাঠান। তাতে ২-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধের খেলা।

    বিরতির পর আরও চারটি গোল হয়। তার দুটি করে ম্যানসিটি ও দুটি করে রিয়াল। ৫৩ মিনিটে ফিল ফোডেন ব্যবধান ৩-১ করে ফেলেন। এ সময় ডানদিক থেকে ফার্নান্দিনহোর ক্রসে হেড দিয়ে জালে জড়ান তিনি। তবে ৫৫ মিনিটে ব্যবধান কমান ভিনিসিউস জুনিয়র। ফারল্যান্ড মেন্ডিস কাছ থেকে বল পেয়ে একাই টেনে নিয়ে গিয়ে গোল করে আসেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

    ৭৪ মিনিটে ব্যবধান ৪-২ করেন বার্নার্ডো সিলভা। এসময় বক্সের সামনে বল পেয়ে বল নিয়ে বক্সে ঢুকেই বাম পায়ে শট নেন। বল বক্সের উপরের কোণা দিয়ে জালে জড়ায়। ৮০ মিনিটে সময় বক্সের মধ্যে হ্যান্ডবল করেন ম্যানসিটির আইমেরিক লাপোর্তে। তাতে পেনাল্টি পায় রিয়াল। করিম বেনজেমা পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৪-৩ করে ফেলেন। এটা ছিল চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে তার ১৪তম গোল। আর নকআউট পর্বে এটা ছিল তার নবম গোল। আর একটি গোল করলেই তিনি ছুঁয়ে ফেলবেন ২০১৬-১৭ মৌসুমে করা ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড।

    শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস লড়াইটি শেষ হয়েছে ৪-৩ গোলেই। তবে সিটি জিতলেও একদম স্বস্তিতে থাকার উপায় নেই তাদের। ফিরতি লেগ যে হবে প্রতিপক্ষের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। আগামী বুধবার ঘরের মাঠে তাই ঘুরে দাঁড়ানোর ভালো সুযোগ থাকছে রিয়ালের।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ