ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • সুন্দরগঞ্জে কালবৈশাখী তাণ্ডবে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি

    সুন্দরগঞ্জে কালবৈশাখী তাণ্ডবে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়েরর তান্ডবে ও শিলা বৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। 

    মঙ্গলবার রাতে  উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌর সভার উপর দিয়ে বয়ে যাওয়ার ঘন্টাব্যাপী শিলা বৃষ্টিতে বাড়ীঘর গাছপালাসহ কাল বৈশাখী ঝড়ো হাওয়ায় পাঁকা ও আধাপাঁকা ইরি ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিলা বৃষ্টি হওয়ায় পাকাঁ ধান ঝড়ে পড়ে এবং ধানের গাছ নুয়ে পড়ায় কৃষকের মাথায় যেনো বাজ পড়েছে। 

    এছাড়াও নিচু এলাকার অধিকাংশ ধানক্ষেত আংশিক ডুবে যাওয়াসহ সবজি ক্ষেত, আমের কুড়ি, ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারাপুর ইউনিয়নের উত্তর তারাপুরের কৃষক তারেকুল ইসলাম তারেক জানান, আমার জমি ধান মাড়াই করার সময় হয়েছিলো তবে আর আমার ধান মাড়াই করার আগে ধান জমির মর্ধে পড়ে গেছে। এদিকে ঝড়ো হাওয়ায় উপজেলার সোনারায়, তারাপুর, বেলকা, দহবন্দসহ উপজেলার  বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রজাতির গাছপালা ভেঙ্গে গেছে। 

    ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে কাঁচা ঘর বাড়ি। তবে সরকারিভাবে এখন পর্যন্ত কোন প্রকার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম রেজা জানান, কাল বৈশাখী ঝড়ে ও শিলা বৃষ্টিতে তার ইউনিয়নে ইরি ধানক্ষেতের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেয়ার মতো নয়। 

    উপজেলা কৃষি অফিসার রাশেদুল কবির জানান, কালবৈশাখী ঝড়ো হাওয়ায় ও শীলা বৃষ্টিতে ফসলের যে, পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরুপনের জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তরা মাঠ পর্যায়ে কাজ করছেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ