ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

    ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হবিগঞ্জের মাধবপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে একা ঘরে পেয়ে জোরপুর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২২ এপ্রিল দুপুরে উপজেলার শাহজীবাজার রেলস্টেশনের একটি পরিত্যক্ত ঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (২৭ এপ্রিল) মামুন মিয়া (৪০) নামে একজনকে অভিযুক্ত করে মাধবপুর থানায় মামলা দায়ের হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিমের দৃষ্টিপ্রতিবন্ধী বাবা তার মাকে নিয়ে ঘটনার দিন দুপুরে ফতেগাজী মাজার মসজিদে নামাজ পড়তে যান। এসময় তার ছোট ভাই বোনরা বাইরে খেলছিল। এ সুযোগে পূর্ব পরিচিত শায়েস্তাগঞ্জ থানার অলিপুর এলাকার বাসিন্দা মামুন মিয়া তার মাকে খুঁজতে গিয়ে একাঘরে পেয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমের চিৎকার শুনে আশপাশের লোকজন আসতে থাকলে মামুন মিয়া দৌঁড়ে পালিয়ে যায়। 

    আরও জানা যায়, খবর পেয়ে বাবা-মা এসে প্রতিবেশিদের সহযোগিতায় ভিকটিমকে চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেল (ওসিসি) বিভাগে চিকিৎসা শেষে গতকাল বুধবার থানায় এসে এ ঘটনায় তারা মামলা দায়ের করেন। ভিকটিমের বাবা একজন দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক। তিনি ৬/৭বছর ধরে রেলের পরিত্যক্ত ঘরে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন। 

    মাধবপুর চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিকটিমের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ