ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • আন্তর্জাতিক আইন নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকতে পারে না

    আন্তর্জাতিক আইন নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকতে পারে না
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান আইনজীবী ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া ও জবাবদিহিতার মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন।

    প্রধান আইনজীবী কারিম আসাদ আহমেদ বলেন, ‘এটা আসলে কথা বলার সময় নয়, এটা ব্যবস্থা নেওয়ার সময়। আন্তর্জাতিক আইন নিষ্ক্রিয় দর্শক হয়ে বসে থাকতে পারে না। 

    কারিম আসাদ দাবি করেছেন, তিনি আসলে রাশিয়া বা ইউক্রেন কারও পক্ষে নন।  এ বিষয়ে তার ভাষ্য, ‘আমরা আইনের পক্ষে। যা মানবতার পক্ষে। এটা মানবতার রক্ষাকবচ।’

    কারিম আসাদ বলেন, ‘বিশ্বের নানা প্রান্তে ২০২২ সালেও যা ঘটছে, আমরা তাতে লজ্জিত। যে সহিংসতা দেখছি, কখনো তা সংঘটিত গণহত্যা, কখনো আবার তা মানবতা বিরোধী অপরাধ, কখনো আবার এটা যুদ্ধাপরাধ।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ