ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • ‘সর্বকালের সেরা অলরাউন্ডারের’ তালিকার তিনে সাকিব

    ‘সর্বকালের সেরা অলরাউন্ডারের’ তালিকার তিনে সাকিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাকিব আল হাসান অনেকবারই র‌্যাংকিং সেরা অলরাউন্ডার হয়েছেন নানা ফরম্যাটে। তবে তিনি সর্বকালের সেরা অলরাউন্ডার কিনা সে নিয়ে বিশ্বজুড়ে তর্ক-বিতর্ক আছে ঢের। এবার সেই বিতর্কে খানিকটা আগুন ঢেলেছে আইসিসি। এবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি তাদের ফেসবুক পেইজে টি-টোয়েন্টি ফরম্যাটের সর্বকালের সেরা অলরাউন্ডারের একটা তালিকা প্রকাশ করেছে। যেই তালিকায় সাকিব আল হাসান আছেন তিন নম্বরে।

    টি-টোয়েন্টি সর্বকালের সেরা অলরাউন্ডারের এই তালিকায় সবার ওপরে আছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসন। তার রেটিং পয়েন্ট ৫৫৭। এর পরেই আছেন আরেক পাকিস্তানি, তার রেটিং ৪১২। তবে আইসিসি সেই নামটা কার, সেটা দর্শকদের অনুমান করতে বলেছে। তিনে আছেন, বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। তার রেটিং ৪০৮।

    চার নম্বরে ৩৯৭ রেটিং নিয়ে আছেন আরেক অস্ট্রেলিয়ান, যদিও তার নাম উল্লেখ করেনি আইসিসি। পাঁচে আছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং।  তার রেটিং ৩৬৩। 

    আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৬ ম্যাচে ১১৯ উইকেট পেয়ে সবার শীর্ষে  আছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারীও সাকিব। ৩০ ম্যাচে ৪১ উইকেট শিকার করেছেন সাকিব।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ