ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বুড়িমারী স্থলবন্দরে ৭ দিন আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ

    বুড়িমারী স্থলবন্দরে ৭ দিন আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর পবিত্র শবে কদর, মে দিবস, পবিত্র  ঈদ- উল ফিতর ও সাপ্তাহিক ছুটিসহ মোট সাত দিন  বাংলাদেশ-ভারত-ভুটান ত্রিদেশীয় ব্যবসা-বাণিজ্যের আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট ( সি অ্যান্ড এফ) অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে  ছুটির ঘোষণা করা হয়।

    বুড়িমারী স্থলবন্দর সুত্র জানায়, পবিত্র শবে কদর ৩০ এপ্রিল , মে দিবস ০১ মে ও পবিত্র  ঈদ- উল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট ( সি অ্যান্ড এফ) অ্যাসোসিয়েশনের সকল সদস্য গনের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহিত হয় পবিত্র শবে কদর, মে দিবস ও পবিত্র  ঈদ- উল ফিতর  উপলক্ষে আগামী শনিবার (৩০ এপ্রিল ) থেকে বৃহস্পতিবার (০৫ মে) পর্যন্ত ছয় দিন ও শুক্রবার (০৬ মে) সাপ্তাহিক ছুটিসহ সাতদিন আমদানি- রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকিবে।

    বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট ( সি অ্যান্ড এফ) অ্যাসোসিয়েশন বন্ধ থাকার বিষয়ে  বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, বুড়িমারী স্থলবন্দর আমদানি- রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, বুড়িমারী বিজিবি কমান্ডার, লালমনিরহাট চেম্বার অফ কমার্স, পুলিশ ইমিগ্রেশন ও ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থল শুল্ক স্টেশন কাস্টমস, চ্যাংড়াবান্ধা আমদানি- রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন,এক্সপোটার অ্যাসোসিয়েশন ও ভুটান এক্সপোটার অ্যাসোসিয়েশনকে একটি চিঠি দিয়েছেন। এ কারণে বুড়িমারী স্থলবন্দর দিয়ে এ সময় আমদানি- রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।  

    বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সি অ্যান্ড এফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুরজ্জামান ছায়েদ বলেন, পবিত্র শবে কদর , মে দিবস ও পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে  উভয় দেশের ব্যবসায়ীদের  সিন্ধান্ত অনুযায়ি বুড়িমারী স্থলবন্দর সাপ্তাহিক ছুটিসহ সাতদিন বন্ধ থাকবে। তবে আগামী শনিবার (০৭ মে) সকাল ৯টা থেকে যথারিতি নিয়মে আবারো আমদানি- রপ্তানি কার্যক্রম শুরু হবে।,

    বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপ -পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন,“ বুড়িমারী স্থলবন্দরে আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনের সকল কার্যক্রম চালু থাকিবে। এ সময় দুই দেশের পাসপোর্ট যাত্রী যাতায়ত করতে পারবে।

    বুড়িমারী স্থলবন্দর কাস্টমস্ সহকারী কমিশনার (এসি) বুড়িমারী স্থলবন্দরে কাস্টমসের সহকারী কমিশনার জে এম আলী আহসান  বলেন,ব্যবসায়ী ও পরিবহণে নিযুক্ত ব্যক্তিরা আমদানি- রপ্তাানি না করলে বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে সরকারি নিয়ম অনুযায়ী আমাদের এ সময় কাস্টমস কার্যালয় খোলা থাকবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ