ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পুষ্টি সপ্তাহে এতিমদের মাঝে খাবার বিতরণ

    পুষ্টি সপ্তাহে এতিমদের মাঝে খাবার বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এতিম, পথশিশু ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা  হয়েছে। 

    বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ ও করড এইডের বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং সঙ্গ প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার  উপজেলার মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিমদের মাঝে খাবার বিতরণ করেন উপজেলা পুষ্টি কমিটি। 

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল ফাত্তাহ, মেডিকেল অফিসার ডাক্তার বিশ্বেশ্বর চন্দ্র বর্মন, সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর এপিএস নুর মোহাম্মদ রাফি, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, সঙ্গ প্রকল্পের টেকনিক্যাল অফিসার দিদারুল ইসলাম, আরডিআরএস উপজেলা কো-অডিনেটর আইনুল প্রমুখ। 

    উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ মোট ১৬টি এতিম খানায় খাবার বিতরণ করা হয়। এছাড়া পথশিশু ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ