ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • পাটুরিয়া ফেরিঘাটে যাত্রীদের ঢল

    পাটুরিয়া ফেরিঘাটে যাত্রীদের ঢল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কয়েকদিন পরে ঈদ। ঢাকায় কর্মরত বিভিন্ন জেলার মানুষ নিজ বাড়িতে গিয়ে ঈদের সময় কাটাতে ঢাকা ছেড়ে যেতে শুরু করেছেন। আজকে থেকে অনেকেই ছুটি পেয়েছেন। পাটুরিয়া দৌলতদিয়া ঘাট হয়ে ২১ টি জেলার মানুষের চলাচল। সেজন্য ছুটির দিনে ঘাট এলাকায় যাত্রীদের ব্যাপক চাপ দেখা যাচ্ছে।

    পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের ফেরিঘাটে আজকের আগে ছোট মাঝারি চাপ তৈরির চিত্র ফুটে উঠেছিল তবে আজকে ছুটির দিন বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের চাপ পড়ছে ঘাটে। আজ শুক্রবার ছুটির দিন সকাল থেকেই যাত্রীদের চাপ ঘাটে। নারী শিশু বৃদ্ধ যুবক সহ সকল শ্রেণী পেশার মানুষের ব্যাপক চাপ লক্ষ্য করা যাচ্ছে ঘাটে। অনেকেই ব্যাক্তিগত গাড়ি আবার অনেকেই বাস যোগে যাত্রা করে ঘরে ফিরছেন। 

    ঘাট এলাকায় সবচেয়ে বেশি মোটরসাইকেল আরোহী লক্ষ্য করা যাচ্ছে। অনেকে গাবতলী বা ঢাকার বিভিন্ন স্থানে থেকে কাটা সার্ভিস বাস যোগে পাটুরিয়া ঘাটে পৌঁছাচ্ছে। এবং ঘাটে এসে ফেরি ও লঞ্চ যোগে পারাপার হচ্ছে।

    তবে ঘাটে যাত্রী চাপ বাড়লেও ঘাটে সেরকম বড় ধরনের কোনো যানজট নেই, ঘাটে যাত্রীদের অপেক্ষাও করতে হচ্ছে না‌। বিআইডব্লিউটিসি'র ২১ টি ফেরি এবং বিআইডব্লিউটিএ'র লঞ্চ ঘাটের ৩১ টি লঞ্চ যোগে স্বাভাবিক ভাবেই যাত্রীদের পারাপার হতে দেখা যাচ্ছে। 

    আগামীকাল ফেরি ঘাটে আরো অধিক চাপের আশংকা রয়েছে। ঘাট কতৃপক্ষ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সহযোগিতা সেবা প্রদান করতে প্রস্তুত রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ