ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • বাইডেনকে ধন্যবাদ দিলেন জেলেনস্কি

    বাইডেনকে ধন্যবাদ দিলেন জেলেনস্কি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে তিন হাজার ৩০০ কোটি ডলার সহায়তার ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় এ ধন্যবাদ জ্ঞাপন করেন জেলেনস্কি।

    তিনি বলেন, “আমি এই সহায়তার জন্য আমেরিকান জনগণ এবং ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি বাইডেনের কাছে কৃতজ্ঞ। আশা করি কংগ্রেস আমাদের রাষ্ট্রের সহায়তার জন্য এই অনুরোধটি দ্রুত অনুমোদন করবে।”

    এর আগে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এ সহায়তা প্যাকেজ অনুমোদনের জন্য তিনি কংগ্রেসের কাছে অনুরোধ জানিয়েছেন। আগামী পাঁচ মাস ইউক্রেনকে সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তার জন্য এই অর্থ প্রয়োজন। এই সহায়তা প্যাকেজের মধ্যে দুই হাজার কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দ থাকবে সামরিক খাতে, ৮৫০ কোটি ডলার বরাদ্দ থাকবে অর্থনৈতিক সহায়তা খাতে এবং ৩০০ কোটি ডলার বরাদ্দ থাকবে মানবিক সহায়তা খাতে।

    ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে কোনও মার্কিন সেনা পাঠাবেন না বলে পুনর্ব্যক্ত করেছেন বাইডেন। 

    তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ‘রাশিয়া আক্রমণ করছে না’, বরং ‘ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষায় সহায়তা করছে।’

    বাইডেন বলেছেন, “রাশিয়া আগ্রাসী, এটা নিয়ে কোনও যদি, আর, বা কিন্তু নেই। রাশিয়া আগ্রাসী এবং বিশ্বের কাছে অবশ্যই রাশিয়াকে জবাবদিহি করতে হবে।”

    ইউক্রেনকে সহায়তার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমাদের ন্যাটো মিত্ররা, আমাদের ইইউ অংশীদাররাও তাদের খরচের ন্যায্য অংশ দিচ্ছে, তবে জোটের নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের ভূমিকা পালন করতে হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ