ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন

    কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদের আগেই অন্য রকম খুশি ছড়িয়ে পড়লো জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিনের আহমেদের পরিবারে। দ্বিতীয়বারের মতো পিতৃত্বের স্বাদ পেলেন তিনি। তার ঘর আলো করে এসেছে ফুটফুটে এক রাজকন্যা।

    আজ শুক্রবার খবরটি নিশ্চিত করেছেন তাসকিন নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে কন্যা সন্তানের বাবা হওয়ার খবরটি প্রকাশ্যে আনেন ২৭ বছর বয়সী ডানহাতি এই টাইগার পেসার।

    এদিন সকালে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে তাসকিন লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন।’
    এদিকে, সাউথ আফ্রিকায় টেস্ট সিরিজের মাঝপথে ইনজুরির কারণে দেশে ফিরে আসেন তাসকিন আহমেদ। এখনো ফিট না হওয়ায় শ্রীলঙ্কার সঙ্গে ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজের স্কোয়াডে তিনি নেই। এরই মাঝে পেলেন আনন্দের উপলক্ষ। ঈদের কয়েক দিন আগেই তার ঘরে এলো নতুন অতিথি।

    উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর তাসকিন আহমেদ ও সৈয়দা রাবেয়া নাঈমার ঘর আলো করে জন্ম নিয়েছিল তাদের পুত্র সন্তান তাশফিন আহমেদ রিহান। এর আগে, ২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী নাঈমাকে বিয়ে করেন তাসকিন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ